মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয়শিখা প্রজ্বলন আজ
বৈশ্বিক মহামারি
করোনার কারণে
এবার মুক্তিযুদ্ধের
বিজয় মেলা
সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হচ্ছে।
আউটার স্টেডিয়ামে
স্বাস্থ্যবিধি মেনে মাত্র ৪ দিন
থাকবে এই
মেলা। আজ
বৃহস্পতিবার বিকেল তিনটায় এমএ আজিজ
স্টেডিয়ামের গোলচত্বরে বিজয়শিখা প্রজ্বলন ও
সংগঠনের পতাকা
উত্তোলন করা
হবে।
এছাড়া ১৪
ডিসেম্বর শহীদ
বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা এবং
বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা, ১৫ ডিসেম্বর বিজয়মেলার প্রয়াত
চেয়ারম্যান, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা
এবিএম মহিউদ্দিন
চৌধুরীর মৃত্যুবার্ষিকী
পালন এবং
১৬ ডিসেম্বর
মহান বিজয়
দিবসের আলোচনা
সভার মধ্য
দিয়ে শেষ
হবে এবারের
বিজয় মেলার
আয়োজন। বুধবার
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে
মেলার সিডিউল
ঘোষণা করেন
বিজয় মেলা
পরিষদ মহাসচিব
মোহাম্মদ ইউনুছ।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়মেলার কো-চেয়ারম্যান নঈদ উদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জাহাঙ্গীর আলম, পাল্টু লাল সাহা, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, প্রদীপ খাস্তগীর, শেখ নাছির আহমেদ, শ্রমিক স্কোয়ার্ড সদস্যসচিব আবুল হোসেন আবু, দেলোয়ার হোসেন দেলু, হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।
