সীতাকুণ্ড ফেনীতে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

বশির আলমামুন
চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফেনী সদর এলাকায় দুটি পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল। ৪ মে মঙ্গলবার সীতাকুণ্ড ও ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব—৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ) মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন, নোয়াখালী ছায়াখালী বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে সবুজ উদ্দিন, কক্সবাজার পরানিয়া পাড়ার মো. হোছনের ছেলে জহির আহম্মেদ ও কুমিল্লা চৌদ্দগ্রামের রফিক মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন।
র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনী থেকে চট্টগ্রাম আসার সংবাদ পেয়ে একটি টিম সীতাকু-ের উত্তর সলিমপুর বাইপাস মোড়ে দুপর ১টার দিকে চেকপোস্ট স্থাপন করে। এসময় চট্টমেট্রো ড-১১-৩৩৪০ ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালকসহ অপরজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে চালক সবুজ উদ্দিন ও সহকারী জহির আহম্মেদকে গ্রেফতার করা হয়। ট্রাকে তল্লাশি করে ৩২.২ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৮৩ হাজার টাকা বলে জানায় র‌্যাব।
অপর একটি সংবাদের ভিত্তিতে আড়াইটার দিকে ফেনী সদর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এম রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনে অভিযান চালিযে ১১ কেজি গাঁজাসহ মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধাকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫হাজার টাকা।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানান, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকসহ গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড ও ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার ভালো লাগতে পারে এমন আরো কিছু খবর