পতেঙ্গায় ইয়াবাসহ গ্রেফতার ২
বশির আলমামুন
নগরীর উত্তর পতেঙ্গা চরপাড়া সী বীচ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শাকিল(২১) ও মো.ওমর ফারুক(২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার ৩১ মে, দিবাগত রাতে সী বীচ রোড়স্থ বি এস এল আবাসিক হোটেল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:মো. শাকিল উত্তর পতেঙ্গার সাইটপাড়ার মো. রিপনের ছেলে ও দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার মো.মজিবুর রহমানের ছেলে।
পতেঙ্গা থানার উপ পরির্দশক এসআই মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত সোমবার রাতে উত্তর পতেঙ্গা চরপাড়া সী বীচ এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো.শাকিল ও মো. ওমর ফারুক নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
